,

৬ মাসের জেল পিকের

news-image

স্পোর্টস ডেস্ক:
ড্রাইভিং লাইসেন্স আছে? বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় এটি। শুধু বাংলাদেশ কেন, ড্রাইভিং লাইসেন্স যেন- আলোচিত ইস্যু এখন সব জায়গায়। এই যেমন ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৬ মাসের জেল-জরিমানার মুখোমুখি বার্সেলোনার বিখ্যাত ডিফেন্ডার জেরার্ড পিকে।

শুক্রবার দুপুরের পর গাড়ি নিয়ে রাস্তায় বের হন পিকে। ভাগ্য খারাপ হলে আর যা হয়, আরকি! পিকে পড়ে গেছেন ট্রাফিক পুলিশের রুটিন চেকের সামনে। পুলিশ গাড়ি থামিয়ে কাগজ-পত্র দেখাতে বলেন। সেখানেই দেখা গেলো, লাইসেন্সই নেই পিকের। আর যায় কোথায়! মামলা ঠুকে দিলেন ট্রাফিক পুলিশ।

স্পেনের আইনে ড্রাইভিং লাইসেন্স যার থাকবে, তাকে দেয়া হয় ১২ পয়েন্ট। যদি ১২’র নিচে পয়েন্ট নেমে আসে, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। যদি পয়েন্ট পুরোপুরি শূন্য হয়ে যায়, তাহলে কোনো ড্রাইভারকে রাস্তায়ই নামতে দেয় না পুলিশ। যতক্ষণ পর্যন্ত না ট্রাফিক হেডকোয়ার্টারে ২৪ ঘণ্টার একটি পরীক্ষা না দেবে এবং সেখানে পাশ করে না আসবে।

স্পেনের রেডিও স্টেশন ক্যাডেনা সার তাদের এক রিপোর্টে জানিয়েছে, ট্রাফিক অফিসাররা পিকের কাগজপত্র চেক করে দেখেন যে কোনো পয়েন্টই নেই পিকের। স্পেনে এটা মারাত্মক ক্রিমিনাল অপরাধ। দেশটির আইনে বলা আছে, এই অপরাধের জন্য অন্তত ৬ মাসের জেল কিংবা ৫৩৭০ পাউন্ড (প্রায় ৬ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

রাস্তায় ড্রাইভিং করতে নেমে অপরাধ ঘটানোর ক্ষেত্রে পিকের নাম এসেছে বেশ কয়েকবার। গত বছরও গতিসীমা ভাঙার অপরাধে শাস্তির মুখোমুখি হন পিকে। ২০১৪ সালে এক ট্রাফিক অফিসারের সঙ্গে বিবাধে জড়িয়ে ৯৪০০ পাউন্ড (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) জরিমানা দিয়েছিলেন তিনি। এর তিন বছর আগেও আরও একটি অপরাধে শাস্তি পেয়েছিলেন পিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর