,

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির

news-image

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন সাব্বির রহমান ‍রুম্মন। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে কঠোর ভাবে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিসিবি তলব করে ক্রিকেটার সাব্বির-নাসির ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। শনিবার বিসিবির শৃঙ্খলা কমিটি সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে। আর মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করে দেয় বিসিবি।

বিসিবি বস নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারই জানিয়েছিলেন, শনিবার ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে হবে সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকে। তারা বিকাল তটায় বিসিবির শৃঙ্খলা কমিটির মুখোমুখি হন।

ব্বিরের বিরুদ্ধে অভিযোগ-নারীপ্রীতি, দর্শক পেটানো এবং মাঠে, মাঠের বাইরে ও সোশ্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের সঙ্গে বাজে আচরণ। এর আগে তিনি শাস্তি পেলেও আচরণে তার কোনো পরিবর্তন আসেনি।

নাসিরের বিরুদ্ধে অভিযোগ, নারি কেলেঙ্কারির। দীর্ঘদিন ধরে তার ওপরে এ অভিযোগের খড়গ ঝুললেও নিজেকে বদলাননি। আর মোসাদ্দেকের বিরুদ্ধে তার স্ত্রী সামিয়া শারমিনের করা নারী নির্যাতন মামলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর