,

পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী মার্কেজ

news-image

লস অ্যাঞ্জেলসের পাসাদেনায় নিজ বাসায় পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী ভেনেসা মার্কেজের। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের কাছ থেকে খবর পান এক মহিলা উন্মাদের মতো আচরণ করছেন। খবর ফক্স নিউজের।
দ্রুত একটি মেডিক্যাল টিমও নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মার্কেজের সঙ্গে কথা বলার চেষ্টা করে। তারা মার্কেজের শারীরিক অবস্থা খতিয়ে দেখার চেষ্টা করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে মার্কেজকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা চালায় পুলিশ ও মেডিক্যাল টিমের সদস্যরা।

পুলিশ কর্তকর্তা জো মেন্ডেজার দাবি, মার্কেজকে যখন শান্ত করার চেষ্টা করা হচ্ছিল, সে সময় হঠাৎ করে তিনি একটা বন্দুক এনে পুলিশের দিকে তাক করেন।অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশের এক কর্মকর্তা মার্কেজকে গুলি করেন। পুলিশের দাবি, মার্কেজের হাতে সেমি-অটোমেটিক হ্যান্ড গান ছিল।

পুলিশ তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করলেও, মার্কেজের এক ঘনিষ্ঠ বন্ধু টেরেন্স টোয়েল্স ক্যান্টো সাংবাদিকদের জানান, তার বন্ধুর শারীরিক ও আর্থিক সমস্যা থাকলেও মানসিক কোনও সমস্যা ছিল না।তিনি বার বারই বলতেন, অভিনয়ে ফিরবেন। অস্কার জেতার স্বপ্নও দেখতেন বলে জানিয়েছেন টেরেন্স।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর