,

বাহ! এবার প্রাক্তন সাংসদের মৃতদেহের সঙ্গে সেলফি

news-image

আন্তর্জাতিক ডেস্ক:
বাচ্চা থেকে বুড়ো, সেলফি নেশায় বুঁদ সকলেই। এ নেশা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, কখন কোথায় সেলফি তোলা উচিৎ আর কোথায় তোলা উচিৎ নয় সে বোধবুদ্ধিটুকুও লোপ পেতে বসেছে।

তারই প্রকৃষ্ট আরেকটি উদাহরণ দিল ভারত। বুধবার সড়ক দুর্ঘটনায় মারা যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামাই নন্দমুরি হরিকৃষ্ণ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয় তার মরদেহ। সেখানে তার মরদেহ সামনে রেখে দিব্যি সেলফি তুলতে লেগে গেলেন হাসপাতালের চার কর্মী।

এ কর্মের খেসারতও দিতে হয়েছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ ওই চার কর্মীকে বরখাস্ত করেছে।সেলফিতে দেখা যাচ্ছে, এক ওয়ার্ড বয় সেলফিটি তুলছেন। পিছনে বেডে প্রায় উলঙ্গ ও মৃত অবস্থায় পড়ে নন্দমুরি। দুই নার্স ও এক নারী কর্মী ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন।

নন্দমুরির মৃত্যুর কয়েক ঘণ্টা পরই সেলফিটি তোলা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড়।নন্দমুরি হরিকৃষ্ণ রাজ্যসভার সাংসদ ও অন্ধ্রপ্রদেশের মন্ত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর