,

থানা-মিডিয়ায় অভিযোগ করে লাভ হবে না, আপোষ করাই ভাল

news-image

বগুড়ায় তুফান কাণ্ডের মতই আরেক তরুণী নির্যাতনের শিকার হয়েছে। বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে অভির (২২) ছুরিকাঘাতে জিতু খাতুন (১৮) নামে এক তরুণী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার সকালে পর্যন্ত এ ঘটনা থানায় কোনো মামলা হয়নি। এর আগে বৃহষ্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও মামলা না হওয়ায় অভিকে গ্রেফতার করেনি পুলিশ। তবে অভির বাপ-চাচারা শহরের প্রভাবশালী হওয়ায় আহত জিতু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার সাহস পায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বগুড়া শহরতলীর পালশা এলাকার নিম্নবিত্ত জাহিদুল ইসলামের মেয়ে জিতু খাতুন স্থানীয় একটি কলেজে পড়াশোনার পাশাপাশি বিউটিশিয়ানের কাজ করতো। জিতু নিজেও সুন্দরী হওয়ায় তার ওপর নজর পড়ে অভির। এরপর দীর্ঘদিন ধরে অভি বিভিন্নভাবে জিতুকে বিরোক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে জিতুর বাবা মেয়ের বিয়ে ঠিক করে। এ খবর জানতে পরে অভির লোকজন বৃহষ্পতিবার সন্ধ্যায় বাদুরতলা এলাকায় জিতু যে পার্লারে কাজ করতো সেখানে থেকে তাকে কার্টনারপাড়ার একটি বাসায় তুলে নিয়ে অভি ছুরিকাঘাত করে। এরপর কোথায় কার কাছে কী অভিযোগ করবি, বলে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে জিতু স্থানীয় কয়েকজনের সহায়তায় নামজগড়ের বেসরকারি স্বদেশ হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিতুকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিকে ঘটনার পর পরই ধামচাপা দিতে অভির অভিভাবকরা তৎপর রয়েছে। আহত জিতুর বাবা ও অন্যান্যদের এই বলে শাসানো হচ্ছে থানায় অভিযোগ বা মিডিয়ায় জানিয়ে কোনো লাভ হবে না , তার চেয়ে আপোষ করাই ভাল।বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি-তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর