,

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক: রনবীর-দীপিকার রসায়ন সবারই কম-বেশি জানা। তবে বিয়ে নিয়ে কখনো মুখ খোলেননি দীপিকা। হঠাৎ চারিদিকে হইচই পড়ে গেছে তার বিয়ের খবরে। কিন্তু এখনও মুখে কুলুপ এটে রয়েছেন দীপিকা। তবে ভক্তদের খোলাসা করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন। শুধু জানিয়েছেন, ‘খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব’।

প্রতিবারের মতো এবারও এড়িয়ে গেলেন তিনি। কিন্তু অস্বীকার করলেন না। আসলে মুখে না বললেও, বরাবর রণবীর সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের আভাস তিনি দিয়ে গেছেন। ইঙ্গিতের সেই সিঁড়ি বেয়ে আজ ছাদনাতলার পথে বলিউডের দুই লাভবার্ডস। শোনা যাচ্ছে আগামী ২০ নভেম্বর গাঁটছড়া বাঁধবেন তাঁরা।

জানা গেছে, অভিনেতা-অভিনেত্রীর অলওয়েজ ফেভারিট হলি-ডে ডেস্টিনেশন ইতালি। তাই এই জায়গাকে বিয়ের ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস। আসলে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে চান না রণ ও দীপি। তাই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তাঁরা। এমনকি বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।

কিছুদিন আগে বাজিরাও মাস্তানির বিয়ের গুঞ্জনে শিলমোহর দিলেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী। ট্যুইট করে রাম-লীলার বিয়ের খবর দেন তিনি। স্পষ্ট লিখেছেন, ইটালিতেই ডেস্টিনেশন ওয়েডিং সারবেন বলিউডের বাজিরাও-মাস্তানি। একই সঙ্গে ভবিষ্যতে জীবনের জন্য দুই তারকাকে প্রকাশ্যেই শুভেচ্ছাও জানিয়েছেন মিস্টার বেদী।

বলিপাড়ার খবর, বিয়ের আগে দশ দিন ধরে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য পুজা রাখতে চান দীপিকার মা। মায়ের সেই ইচ্ছেকে সম্মান জানাতেই রন-দীপির বিয়ের সেলিব্রেশন শুরু হচ্ছে দশদিন আগে থেকেই।

জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহতেই পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন রনবীর সিং। সেখানেই করা হবে পুজার আয়োজন। তাছাড়া দীপিকার মা বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। পাত্র-পাত্রীকে নিয়ে সেখানেও নাকি পুজার আয়োজন করা হবে। আর তারপরই ম্যারেজ ডেস্টিনেশন ইতালিতে উড়ে যাবেন তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর