,

লাইসেন্স না থাকায় গাড়ি থেকে ফুটবলারদের নিয়ে নেমে গেলেন কোচ

news-image

অনলাইন ডেস্ক: ড্রাইভারের লাইসেন্স ও বাসের কাগজপত্র ঠিক না থাকায় লজ্জায় পড়তে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। পুলিশের চেকিংয়ে বিষয়টা ধরা পড়ার পর ফুটবলারদের নিয়ে গাড়ি থেকে নেমে গেলেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে।

বাফুফে সূত্রে জানা গেছে, শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলে নীলফামারী থেকে বিমানে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যে বাসে উঠেছিলেন কোচসহ ফুটবলাররা, সেই বাসেরই কোনো কাগজপত্র ঠিক ছিল না। শুধু বাস বাস ও ড্রাইভারের লাইসেন্স নয়, ছিল না বাসের ফিটনেস সার্টিফিকেটও।

সূত্র জানায়, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের চেকিংয়ে বিষয়টা ধরা। বিষয়টি আঁচ করতে পেরে কোচ জেমি ডে অবৈধ গাড়িতে চড়তে অস্বীকৃতি জানান। পরে ফুটবলারদের নিয়ে বাস থেকে নেমে পড়েন। এরপর ট্যাক্সিতে চড়ে ফুটবল দল ফিরে আসে হোটেলে।

বিষয়টি স্বীকার করেছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও। যদিও তার দাবি, বাসের মূল কাগজপত্রের ফটোকপি অবশ্য ছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই কোচ দল নিয়ে বাস থেকে নেমে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর