,

আজ নয়, ৫ সেপ্টেম্বর উড়বে ড্রিমলাইনার

news-image

নিউজ ডেস্ক: বাণিজ্যিকভাবে আজ শনিবার যাত্রী নিয়ে কুয়ালালামপুর যাওয়ার সময় নির্ধারণ ছিল আকাশবীণার। কিন্তু তা হচ্ছে না।

৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্ধারিত গন্তব্যে রওনা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বাধুনিক প্রযুক্তির নতুন এই উড়োজাহাজ। ওই দিন দুপুর সাড়ে ১২টায় ৭৮৭-৮ ড্রিমলাইনারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৯ আগস্ট বিকেলে ঢাকায় এসে পৌঁছায় আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮৭-৮ ড্রিমলাইনার। যুক্তরাষ্ট্রের সিয়াটল পেনফিল্ড থেকে যাত্রাবিরতি ছাড়াই টানা সাড়ে ১৪ ঘণ্টা উড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আকাশবীণা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম দিয়েছেন ‘আকাশবীণা’।

বোয়িংয়ের কাছ থেকে আরও তিনটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবহরে যোগ হতে যাচ্ছে। দ্বিতীয়টি আসবে নভেম্বরে। অন্য দুটি ড্রিমলাইনার আসবে ২০১৯ সালের শেষ দিকে।

গত বুধবার দুপুরে ড্রিমলাইনারের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট ঢাকা থেকে কলকাতায় যায়। বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল আহমেদ ও বোয়িংয়ের ক্যাপ্টেন রিচার্ড এম ডেনটন ফ্লাইটটি পরিচালনা করেন। এ ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন অথোরিটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাসহ ২৯ জন আরোহী ছিলেন। ওই দিন বিকেল পৌনে পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে ড্রিমলাইনার।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পরীক্ষামূলক ফ্লাইটে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি বলেন, আপাতত ড্রিমলাইনার দিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করা হবে। কর ও চার্জ ছাড়া ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২০০ মার্কিন ডলার। এ ছাড়া ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২৯০ মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর