,

মধ্যরাতে বাস-ট্রাক্টর সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

news-image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে মহদিপুরের রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের অধিকাংশ যাত্রীই শ্রমিক। ঈদের ছুটি শেষে তারা ঢাকায় ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঢাকায় কর্মরত শ্রমিকরা সাউদিয়া পরিবহনের (দরবার) একটি বাসে করে গাইবান্ধার সাঘাটা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় বাসটি রাইচমিল এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা হাবিবা হালিম ফুডস পরিবহন নামে একটি টাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এক পর্যায়ে খুঁটি হেলে গেলে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তবে বাস ও ট্রাক্টরের চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

দ্রুত গতি ও চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে চালক ও সহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর লাশগুলো পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর