,

নারীদের অবশ্যই করা উচিত এই ৫টি স্বাস্থ্য পরীক্ষা

news-image

ডেস্ক রিপোর্ট।। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা লুকিয়ে থাকলে প্রথমেই সেটা খুঁজে পাওয়ার দরকারি উপায় হল স্বাস্থ্য পরীক্ষা। জীবনের নানা পর্যায়ে স্বাস্থ্য ভালো থাকার জন্য রোগ সম্পর্কে আগে থেকেই জেনে নেয়াটা বুদ্ধিমানের কাজ।

নারীদের স্বাস্থ সম্পর্কে সচেতন থাকা একটি পরিবারের জন্য জরুরি যেমন জরুরি পুরুষদের। তাই তাদের স্বাস্থ সম্পর্কে আজ আলোচনা করবো। তাদের সুস্থতার ক্ষেত্রে কিছু টেস্ট অবশ্যই জরুরি।

রক্তচাপ ও কোলেস্টেরল : অধিক কোলেস্টেরল কিংবা রক্তচাপ, মহিলাদের স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ২০ বছরের বেশি বয়সের নারীদের অবশ্যই বছরে কমপক্ষে দুইবার রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করা উচিৎ।

যৌনমিলনের দ্বারা বাহিত সংক্রমণ : যৌনমিলনের দ্বারা বাহিত রোগ যেকোনও নারীর হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর বরাতে জানা যায়, যারা নিয়মিত দাম্পত্য সম্পর্ক যাপন করেন তাদের প্রতি বছর গনোরিয়া ও চামেডিয়া পরীক্ষা করে দেখা উচিত।

ডায়াবেটিস : সেন্টার ফর ডায়াবেটিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন ৪৫ বছরের বেশী বয়সের মহিলাদের ডায়াবেটিসের পরীক্ষার সুপারিশ করেছে।

বিশেষ করে যাদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস আছে অথবা ওজন বেশী এমন নারীরা কমবয়সী হলেও নিয়মিত এ পরীক্ষাটি করা উচিত।

হাড়ের ক্ষয় : মেরুদণ্ড বা নিতম্বের হাড়ের ক্ষয় মাপা এবং অস্টিওপোরোসিস রোগ নির্ণয়ের জন্য ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পটিওমেট্রি অথবা স্ট্যান্ডার্ড বোন ডেনসিটি পরীক্ষা করা হয়।

হাড়ের ঘনত্ব বেড়ে গেলে হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। ৬০ বছর ও তার থেকে বেশী বয়সের নারীদের হাড়ের ঘনত্বের পরীক্ষা করা উচিৎ।

স্তন ক্যানসার : ৪০ বছর ও তার থেকে বেশী বয়সী মহিলাদের স্তন ক্যান্সার সম্পর্কে অবশ্যই ধারণা থাকা দরকার, কারণ এটা বয়স বাড়ার সাথে হতে পারে।

মেমোগ্রাম করানোটা দরকার যেহেতু এতে স্তন ক্যান্সারের প্রবণতা হবার সম্ভাবনা বোঝা যায়। মেমোগ্রাম হল স্তনের এক্সরে এবং স্তন ক্যান্সারের প্রাথমিক ধাপ বোঝার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর।

গবেষণা দেখিয়েছে, যে ৪০ বছরের বেশী বয়সী মহিলাদের ক্ষেত্রে মেমোগ্রাম স্ক্রিনিং স্তনের ক্যান্সারের কারণে মৃত্যুর হার ১০ থেকে ২০ শতাংশ কমায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর