,

হজম সমস্যা দূর করুন পাঁচ উপায়ে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। হজমের সমস্যায় কম বেশি সকলেই পড়ে থাকেন। একটু বেশি খেয়ে ফেললে কিংবা স্বাভাবিকের চাইতে একটু বেশি ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস থাকলে কিছুদিন পরপরই হজমের সমস্যায় পড়তে দেখা যায় অনেককেই।

এই সকল হজম সমস্যা সমাধানের রয়েছে কিছু প্রাকৃতিক সহজ উপায়। কিছু ছোট্ট কাজে হজমশক্তি বাড়িয়ে নিয়ে খুব সহজেই মুক্ত থাকা যায় হজম সংক্রান্ত সমস্যা থেকে।

১) খাবার ভাল করে চিবিয়ে খান : অনেকেই খাবার দুয়েকবার চিবিয়ে গিলে ফেলেন। এতে করে হজমের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এই কাজটি হজমের সমস্যা বাড়িয়ে তোলে। তাই খাবার খাওয়ার সময় যতোটা বেশি চিবিয়ে খাওয়া যায় ততোই আপনার হজমের জন্য ভাল।

২) ক্যালসিয়াম যুক্ত খাবার খান : ক্যালসিয়াম আমাদের হজমশক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকর। ক্যালসিয়াম আমাদের পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতেও বেশ সহায়তা করে।

৩) প্রসেসড খাবার খাওয়া বন্ধ করুন : টিনজাত প্রসেসড খাবার খেলে হজমে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কারণ খাবারগুলো যখন প্রসেস করা হয় তখন অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এই সকল প্রসেস করা খাবারের কারণে হজমে সমস্যা পাশাপাশি পরিপাকতন্ত্র তার কর্মক্ষমতা হারাতে পারে।

৪) শাক-সবজির পরিমাণ বাড়িয়ে দিন : শাক-সবজি খেলে হজমের সমস্যা অনেকটা কমে আসে। কারণ শাক-সবজি দ্রুত হজম হয় এবং হজমশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। সব চেয়ে ভাল হয় যে সব সবজি কাঁচা খাওয়া যায়, সেগুলি যদি খাওয়া যায়। এতে হজমশক্তি আরও উন্নত হয়।

৫) ঝাল খাবার খান : গ্রিন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, কাঁচা মরিচের ক্যাপসাইসিন হজমশক্তি ভাল করতে অনেক বেশি কার্যকরী। খাবারে বুঝে শুনে একটু ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর