,

সড়ক দুর্ঘটনায় বুলগেরিয়ায় হতাহত : তিন মন্ত্রীকে বরখাস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় বুলগেরিয়ার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। দেশটির পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্র এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক- এই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার বয়কো বরিসভ বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতের জন্য রাজনীতিবিদদের দায় নিতে হবে। এ দায় নিয়ে পরিবহনমন্ত্রী ইভালো মস্কোস্কি, আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলায় নানকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভকে পদত্যাগের দাবি জানান দেশটির প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রীর এই দাবিতে সাড়া দিয়ে এক সংবাদ সম্মেলন করে তিন মন্ত্রী তাদের পদত্যাগের কথা জানান। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের বলেন, এ ধরনের একটি দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই উদ্যোগ নিতে পারিনি।

গত শনিবার দেশটির উত্তরপশ্চিমের একটি শহরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। এতে আহত হন আরও ২০ জন। দেশটির রাজধানী সোফিয়া থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে সভজে শহরে এই দুর্ঘটনা ঘটে।

এই নিহতের ঘটনার পর থেকে শহরটিতে শতশত মানুষ আন্দোলন করে আসছিলেন। তারা দাবি করেন, দেশের সড়ক বিভাগকে ঢেলে সাজাতে হবে। উৎস : রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর