,

গ্রেফতার অনলাইন আতঙ্ক মোমোর ইঞ্জিনিয়ার

news-image

ডেস্ক রিপোর্ট।। অনলাইনে এক আতঙ্কের নাম মোমো। মরণফাঁদ ব্লু-হোয়েলের পর ভারতজুড়ে নতুন আতঙ্ক এই মোমো। মোমোর ফাঁদে পা রাখার জন্য অনেককেই এসএমএস বা অনলাইনে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিছু দিন ধরে কলকাতায় মোমো আতঙ্ক নিয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের সূত্র ধরে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

পূর্ববর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল অরিন্দম পাত্র নামে ওই যুবককে গ্রেফতার করে। তিনি দুর্গাপুর বিসি রায় পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার সকালে তাকে কেতুগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোমোকাণ্ডের সঙ্গে ওই ছাত্র জড়িত বলে ধারণা পুলিশের।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জয়কৃষ্ণ পালকে মোবাইলে মোমো খেলার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠিয়েছিল এই যুবক। ফোনের সূত্র ধরেই অরিন্দমের কাছে পৌঁছায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর