,

সহজ জয়ে সিরিজ আফগানদের

news-image

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের শততম ওয়ানডেটা ছিল হতাশার। আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটি স্মরণীয় করে রাখার বদলে উল্টো হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিলো। তৃতীয় ওয়ানডে তাই রূপ নেয় সিরিজ নির্ধারণী ম্যাচে। শেষ ম্যাচটি অবশেষে দাপটের সঙ্গেই জিতেছে আফগানরা। বেলফাস্টে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছে ৮ উইকেটে। তাতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়েছে ২-১ ব্যবধানে।

বেলফাস্টের স্লো উইকেটে সফরে এই প্রথমবার টস জিতে ব্যাটিং নেয় আইরিশরা। খেলতে নামার পর ব্যাটিং ব্যর্থতা সঙ্গী ছিলো স্বাগতিকদের। আফগান বোলিংয়ে অসহায় হয়ে আইরিশরা ৭২ রানে হারায় ৬ উইকেট। ধ্বংস স্তুপের মাঝে শেষ দিকে গ্যারি উইলসন ও অ্যান্ডি ম্যাকব্রিন হাল্কা প্রতিরোধ না দিলে শত রানের আগেই গুটিয়ে যেত আয়ারল্যান্ড। দলীয় ১০৯ রানে উইলিসনকে ফেরান আসগর আফগান। শেষের দিকের প্রতিরোধ গুঁড়িয়ে গেলে ৩৬.১ ওভারে ১২৪ রানে অলআউট হয় আইরিশরা।

আফগানদের হয়ে ৮ ওভারে ১৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রশিদ খান। দুটি করে নেন আফতাব আলম, গুলবাদিন নায়েব ও মোহাম্মদ নবি।

জবাবে আফগানিস্তানের জয় পেতে লেগেছে ২৩.৫ ওভার। ইহসানুল্লাহ (৫৭) ও হাশমাতউল্লাহর অপরাজিত (৩৪) ইনিংসে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান। সিরিজ সেরা হন লেগ স্পিনার রশিদ খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর