,

মেক্সিকোতে কী করছেন প্রিয়াঙ্কা-নিক?

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া তাঁর বাগদত্ত মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের বাহুর উষ্ণতায় ফিরেছেন। গত দুইদিন লস অ্যাঞ্জেলেসে দারুণ সময় কাটিয়েছে এ দুই তারকা। এখন তাঁরা উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ভ্রমণ করছেন।

বৃহস্পতিবার প্রিয়াঙ্কা-নিককে মেক্সিকোর ক্যাবো স্যান লুকাসে দেখা যায়। চিত্রসাংবাদিকেরা সঙ্গে সঙ্গে ছবি তোলেন এই লাভবার্ডদের। প্রিয়াঙ্কা প্রিন্টেড নীল কো-অর্ডস পরা ছিলেন এবং সাদা শার্ট পরা ছিলেন নিক। দুজনের মুখেই ছিল হাসি। খবর হিন্দুস্তান টাইমসের।

কয়েকটি ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা, নিক ও আরেকজন রৌদ্রজ্জ্বল দিনে হাঁটছেন। একটি ছবিতে নিককে কমলা রঙের শার্ট পরিহিত দেখা যায়। আর প্রিয়াঙ্কা পরেছিলেন ফ্লোরাল নীল জামা।

প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। একটি ছবি তিনি তাঁর ভক্ত ও অনুসরণকারীদের জন্য দিয়েছেন, যেখানে কয়েকটি গরুকে ঘাস খেতে দেখা যাচ্ছে। একটা ছবিতে দেখা যাচ্ছে, একটি গরু প্রিয়াঙ্কার গাড়ির সামনে এসে তাঁকে ‘হাই’ বলছে!

যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন সম্প্রতি প্রতিবেদন ছাপিয়েছে, যেখানে বলা হয়েছে প্রিয়াঙ্কা চান তাঁর বিয়েও ভারতীয় রীতি অনুযায়ী হোক। চলতি বছরের শেষে বিয়ের অনুষ্ঠান হতে পারে। নিক সেই দিনটির জন্য মুখিয়ে আছেন!

সম্প্রতি নিকের একটি একক গান মুক্তি পেয়েছে। সবাই ভাবছে, এটি প্রিয়াঙ্কাকেই উৎসর্গ করা। একটি অ্যানিমেটেড ছবিতেও যুক্ত হয়েছেন তিনি। ‘আগলি ডলস’ নামের ওই ছবিতে তিনি কণ্ঠ দেবেন।

২০১৭ সালে ফ্যাশন ব্র্যান্ড রালফ লরেন আয়োজিত মিট গালায় এই জুটিকে প্রথম দেখা যায়। চলতি বছরের মে থেকে প্রিয়াঙ্কা-নিককে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। গত ১৮ আগস্ট এ দুই তারকাযুগলের বাগদান হয়। আগামী বছরের শুরুর দিকে বিয়ে হবে, এমনটাই শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর