,

কারিনাকেই বিয়ে করতে চান করণ!

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে কে কখন কার বন্ধু হয়ে যান আর কার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তা বোধ হয় উপরওয়ালারও অজানা। কিন্তু, করণ জহরের সঙ্গে কারিনা কাপুরের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। অমৃতা অরোরা, মালাইকা অরোরা, কারিশ্মা কাপুর এবং কারিনা কাপুররা যেমন ‘গার্লস গ্যাং’ হিসেবে পরিচিত, তেমনি বেবো বেগমের সঙ্গে করণের বন্ধুত্বের গল্পও সর্বজনবিদিত। কিন্তু, এবার কারিনাকে নিয়ে করণ এবার কি বললেন জানেন?

সম্প্রতি একটি জনপ্রিয় টক শো-এ হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জহর। আর সেখানেই নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে। আর সেখানেই কারিনার বিষয়টি খোলসা করে বলেন তিনি।

যদি কখনও বিয়ে করতেন, তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তরে করণ স্পষ্টভাবে তার উত্তর দেন। তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে কারিনাকেই বিয়ে করতেন। শুধু তাই নয় পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয় করণকে। সেখানে তিনি বলেন, তিনি নাকি যৌনতার জন্য সঠিকভাবে উপযুক্ত নন। তবে বলিউডের কাছ থেকে এখনও অনকে কিছু শেখার বাকি আছে বলেও মন্তব্য করেন করণ।

করণ জহরকে ‘মুভি মাফিয়া’ বলে ডাকেন অর্জুন কাপুর। যদিও সেটা মজার ছলেই। এদিকে বিয়ে না করলেও, এই মুহূর্তে যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা করণ জহর। পরিচালক এবং প্রযোজনার কাজের পাশাপাশি যশ, রুহিকে বড় করে তোলার কাজও মন দিয়েই শুরু করেছেন করণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর