,

বিয়ে নিয়ে যা বললেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সঞ্জয় লীলা বানসালির রাম লীলা সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। তখন থেকেই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়।

এরপর থেকে অনেকবারই প্রেম, বাগদান, বিয়ের গুঞ্জনে খবরে এসেছেন তারা। চলতি বছরের জানুয়ারিতে এ জুটিকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। সম্প্রতি গুঞ্জন উঠেছে, নভেম্বরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-দীপিকা। এ সকল গুঞ্জনে বরাবরই মুখে কুলুপ এঁটে থেকেছেন রণবীর-দীপিকা।

তবে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, ‘আপনারা খুব শিগগির জানতে পারবেন।’

গুঞ্জন অনুযায়ী, বিয়ের যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন রণবীর-দীপিকা। ইতোমধ্যে শুরু হয়েছে বিয়ের কেনাকাটা। আর এ তালিকায় প্রথমেই রয়েছে গহনা। বিয়েতে সোনা কিংবা প্লাটিনাম নয়, রুপার গহনা পরবেন দীপিকা। বিয়ের আয়োজনে বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথেই হাঁটছেন ‘দীপবীর’। এ জুটিও ইতালিতে বিয়ের পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে অতিথিদের আমন্ত্রণ জানানোর পর্ব শুরু হয়েছে। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এ জন্য নাকি অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।

বর্তমানে তার পরবর্তী সিনেমা সিম্বা নিয়ে ব্যস্ত রণবীর। শুটিংয়ের প্রয়োজনে মু্ম্বাই-হায়দরাবাদ ছুটোছুটি করতে হচ্ছে তাকে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। আগামী ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে অভিনেতা ইরফান খানের সঙ্গে বিশাল ভরদ্বাজের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল দীপিকার। তবে ইরফান অসুস্থ হওয়ায় সিনেমাটি আপাতত বন্ধ রয়েছে। নির্মাতা বিশাল সাফ জানিয়ে দিয়েছেন, ইরফান সুস্থ হয়ে ফিরলে তবেই শুরু হবে সিনেমাটির শুটিং। দীপিকাও বর্তমানে কোনো সিনেমার কাজ করছেন না। যদিও শোনা যাচ্ছে, ভিন ডিজেলের ‘ট্রিপল এক্স’ সিনেমার পরবর্তী সিক্যুয়েলে চুক্তিবদ্ধ হয়েছেন পদ্মাবত অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর