,

যশোরে পলিথিনে মোড়ানো সাথীর লাশ নেয়নি পরিবার!

news-image

যশোরে সরকারি সিটি কলেজ মসজিদের পাশ থেকে উদ্ধার পলিথিনে মোড়ানো লাশটি গৃহবধূ সাথী আক্তারের (২৬)। সাথী চৌগাছা উপজেলার নায়ড়া গ্রামের আমজেদ আলীর মেয়ে এবং চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। বুধবার গভীর রাতে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টায় বাবা আমজেদ আলী যশোর কোতোয়ালি থানায় যান এবং মেয়ের লাশ শনাক্ত করেন। এদিকে পোস্টমর্টেমের পর বৃহস্পতিবার আঞ্জুমানে মুফিদুল ইসলাম লাশটি দাফন করে।

বাবা আমজাদ আলী জানান, দেড় মাস আগে তার মেয়ে স্বামীর বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়। এ ঘটনায় চৌগাছা থানায় জিডিও করা হয়।

তিনি জানান, দশ বছর আগে সাথীকে গোলাম মোস্তফার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেন। তাদের সংসারে ইয়াসিন নামে ৫ বছরের ছেলে রয়েছে।

তিনি আরও জানান, ডাচ্-বাংলা ব্যাংকে চাকরিরত এলাকার এক যুবকের সঙ্গে সাথীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন মোস্তফা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

স্বামী চৌগাছা থানায় অভিযোগ করলে ওই থানার এএসআই আবদুল আলিম বিষয়টি মীমাংসা করে দেন। পরদিন আমার বাড়ি যাওয়ার কথা বলে সে বেরিয়ে পড়ে।

বৃহস্পতিবার টেলিভিশনে সংবাদ ও ছবি দেখে থানায় যান বাবা আমজাদ আলী। নিজের কাছে থাকা ছবির সঙ্গে লাশের ছবি মিলিয়ে নিশ্চিত হন এটা তারই মেয়ে। রাতে তাকে নিয়ে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানেও লাশটি তার মেয়ের বলে দাবি করেন।

তবে বৃহস্পতিবার দাফন করা সাথীর লাশ কবর থেকে উত্তোলন করে নেয়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তিনি মামলা করতেও রাজি হননি। সে কারণে পুলিশ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করবে বলে থানা সূত্র জানায়।

কয়েকদিন আগে দুর্বৃত্তরা সাথীকে অন্য কোথাও হত্যা করে লাশ কলেজ ক্যাম্পাসে রেখে গেছে বলে পুলিশের ধারণা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর