,

শিক্ষিকার কাণ্ড!

news-image

এসএসসি পরীক্ষার্থী লুনা ইসরাত ক্লাস পরীক্ষা খারাপ করেছে। আর তাতেই যত বিপত্তি। সে পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন মাত্র ৭ নম্বর। আর এতেই ক্ষিপ্ত হয়ে শিক্ষিকা মুক্তা রানী দাস মোচড় দিয়ে ভেঙে ফেলে লুনার হাত।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এ বিষয়ে একাধিকবার শিক্ষিকা মুক্তা রানী রবি দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে লুনা ইসরাত। সে বাঁশতৈল নয়াপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার মেয়ে। লুনাসহ ক্লাসের কয়েকজন শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে কম নম্বর পায়। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রানী দাস নম্বর কম পাওয়ায় ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের বেত দিয়ে পেটাতে থাকেন। একপর্যায় লুনা শিক্ষিকার বেত ধরে ফেলে।
এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকা লুনার হাত ধরে মোচড় দিলে লুনা আহত হয়। পরে লুনাকে হাসপাতালে নেয়া হলে এক্সরে করে জানা যায় লুনার হাতের চিকন হাঁড় ফেটে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে লুনা ইসরাতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শনিবার সকালে বিদ্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর