,

জ্যান্ত খুলির রূপ পেতে কাটলেন নিজের নাক-কান-জিভ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: পেশায় ট্যাটু শিল্পী। সারা শরীর ট্যাটুর দাগে ভরা। কিন্তু প্রবণতা তার আরও বিচিত্র। নিজেকে খুলির মতো দেখাতে চান। জ্যান্ত খুলির মতো!

কালাসা স্কাল। আসল নাম এরিক ইয়েইনার হিনকাপি রামিরেজ। কলম্বিয়ার ২২ বছরের এই যুবক নিজেকে মানুষের খুলির মতো করতে চেয়ে সম্পূর্ণ কেটে ফেলেছেন নিজের দুটি কান। অর্ধেক উড়িয়ে দিয়েছেন নাক। আধাআধি চিরে ফেলেছেন জিভ।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শৈশব থেকেই খুলি নিয়ে বিশেষ আগ্রহ ছিল কালাসার। এখনও যে সেই আগ্রহ অটুট, তা তার বহিরঙ্গেই স্পষ্ট। গত দু’বছর ধরে এই ভোলবদলের কাজ চালাচ্ছেন নিজের শরীরে।

এসব ছাড়াও তার শরীরের নানা অংশে রয়েছে নানাবিধ কষ্টকর পিয়ার্সিং ও বিচিত্র ট্যাটু। তবে তার মূল বক্তব্য একটাই, তিনি চান আগামী দিনে তাকে আরও বেশি খুলি-সদৃশ দেখতে হোক।

https://youtu.be/6VB6g3zRHBI

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর