,

সাংবাদিকদের শাসালেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

news-image

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আপনারা যখন তখন ছাত্রলীগকে নিয়ে যাচ্ছেতাই ছাপিয়ে দিচ্ছেন। আমরা আপনাদের বলছি, এর পরে এমন কিছু হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।’

আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেচ্ছ মুজিবের স্মরণ অনুষ্ঠানে গোলাম রব্বানী এসব কথা বলেন।

অনুষ্ঠান মঞ্চে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছার আগেও একবার গণমাধ্যমকর্মীদের সতর্ক করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

পত্রিকার প্রথম পাতায় ছাত্রলীগের কোন নিউজ হবে তার নির্দেশনা দিয়ে গোলাম রব্বানী বলেন, ‘আপনারা প্রতিনিয়ত তথ্য সন্ত্রাস ছড়াচ্ছেন। ভবিষ্যতে এমন হলে আইনানুগ ব্যবস্থা নিবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসার পর আবার গোলাম রব্বানী একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। বলেন, ‘আমাদের নেত্রীর সামনেই বলতে চাই, আপনারা আর ছাত্রলীগকে নিয়ে যাচ্ছেতাই নিউজ করবেন না। নিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সোহাগ করা তারই সাজে শাসন করে যে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আপনারা আমাদের ইতিবাচক খবর তুলে ধরুন। আপনারা আমাদের ইতিবাচক কর্মকাণ্ডের খবর পত্রিকার প্রথম পাতায় হেড লাইন করুন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ইতিবাচক কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এ সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দৈ.আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর