,

সুযোগ তো থাকছেই: শাকিব খান

news-image

শাকিব খান। দেশীয় ছবির জনপ্রিয় নায়ক। দুই বাংলায় সমানভাবে কাজ করছেন তিনি। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি সারাদেশের ১৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
‘ক্যাপ্টেন খান’ ছবির নির্মাণ শৈলী নিয়ে বেশ খুশি এই অভিনেতা। সেট থেকে শুরু করে ক্যামেরার কাজ সবখানেই দর্শক ছবিটি দেখে প্রশান্তি পাবেন বলে মন্তব্য করেন শাকিব।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি শুটিং স্পটে ‘নোলক’ ছবির শুটিংয়ের ফাঁকে  এসব কথা বলেন শাকিব খান।

তার ভাষ্য, বিগ বাজেটের ছবি ‘ক্যাপ্টেন খান’। এই ছবিটি দেখার পর অন্য প্রযোজকরাও বড় আয়োজনের ছবি নির্মাণে আগ্রহী হবেন। আমার বাইরের দুটি ছবিতে কাজের অফার ছিল। কিন্তু সেসব কাজ না করে ‘ক্যাপ্টেন খান’ ও ‘নোলক’ ছবির শিডিউল দিয়েছিলাম।
শাকিব খান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আমি পরেও সেসব ছবি করতে পারবো। সুযোগ তো থাকছেই। কিন্তু এই ছবি যদি করি তাহলে আমার দেশের পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ান ও অভিনেতারা কাজ করবেন। সেক্ষেত্রে আমার দেশের পরিচালক যদি বিশ্বমানের ছবি নির্মাণ করতে পারেন তাহলে প্রযোজকরাও আবারও বিগ বাজেটের ছবি বানাবেন। ফলে ইন্ডাস্ট্রিরই লাভ হবে। অনেকেই চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন। তাদেরকে ফিরিয়ে আনতে হবে।’

‘ভাইজান এলো রে’ খ্যাত নায়ক বলেন, ‘ইন্ডাস্ট্রির স্বার্থে সবাইকে এক হতে হবে। প্রয়োজনে ফেডারেশন গঠন করতে হবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রির উন্নয়নে কোনটা ভালো তা নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
অল্প কিছুদিনের মধ্যেই ‘শাহেন শাহ্‌’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব। ছবিতে তার বিপরীতে আছেন নুসরাত ফারিয়া।
শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাকিব খান অভিনীত ভারতীয় ছবি ‘নাকাব’ মুক্তি পাবে। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। ‘নাকাব’ ছবির টিজার অনলাইনে বেশ প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর