,

সড়ক দুর্ঘটনা: বুলগেরিয়ার তিন মন্ত্রী বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বারিসভ। দেশটির পরিবহনমন্ত্রী ইবাইলো মসকোভস্কি, স্বরাষ্ট্রমন্ত্রী ভেলেনটিন রেদভ এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রী নিকোলয় নানকভকে বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার উত্তরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ২০ জন। এ দুর্ঘটনার ‘রাজনৈতিক দায়’ নিয়ে বুলগেরিয়ার পরিবহন, আঞ্চলিক উন্নয়ন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ শুক্রবার বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী। আজ বয়কো বরিসভ বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রীকে রাজনীতিবিদ হিসেবে দায় নিতে হবে।

পরিবহনমন্ত্রী ইবাইলো দুর্ঘটনার নৈতিক দায় গ্রহণ করেছেন। আজ নানকভ ও ভ্যালেনটিন রেদেভকে সঙ্গে নিয়ে সোফিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনার সমস্ত রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা সরে যাচ্ছি। আমাদের অবশ্যই সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।’

বুলগেরিয়ায় গত বছর সড়ক দুর্ঘটনার ৬৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপ ও বলকান অঞ্চলে সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ দেশ হলো বুলগেরিয়া। চলতি বছরে এ সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকারও নানাভাবে চেষ্টা করছে সড়ক দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে।

গত শনিবারের বাস দুর্ঘটনার পর বিরোধী সমাজতান্ত্রিক দল সরকারের পদত্যাগ দাবি করে। বিরোধী দলের অভিযোগ, গত শনিবারের দুর্ঘটনা পরিবহন খাতে সরকারের দুর্নীতিরই ফলাফল মাত্র। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, শুধু সমালোচনা ওঠার কারণেই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়নি। বরখাস্ত করা হয়েছে আগাম নির্বাচনের দাবি নিয়ে রাজনৈতিক উত্তেজনা কমাতে।

শনিবারের ওই দুর্ঘটনার তদন্ত চলছে। ঘাতক বাসচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর