,

দেশে ফিরেছেন ১৩ হাজার হাজি

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালন শেষে ফিরতি ৩৬টি হজ ফ্লাইটে ১২ হাজার ৮৯৩ জন হাজি দেশে ফিরেছেন। আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৯টি ও সৌদি এয়ার লাইন্সের ১৭টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান ও অতিরিক্ত সচিব হাফিজ উদ্দিন মক্কা ও মদিনায় হজ ব্যবস্থাপনা তদারকি করছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ এয়ার লাইন্স ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হজ যাত্রী সৌদি আরব যান বলে বিমান অফিস সূত্রে জানানো হয়।

চলতি বছর পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনা সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন সৌদি আরব গেছেন।

মক্কা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ১৬ জন নারীসহ ১০২ জন মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৬৫, মদিনায় ৭, জেদ্দায় ২, মিনায় ১৮ ও আরাফায় ১০ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর