,

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে

news-image

অনলাইন ডেস্ক : দেশের সব অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের টিএমএসএম মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এ কথা বলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশের ক্ষমতায় থাকলেও দলের নীতি নির্ধারণের দায়িত্বে থাকা কতিপয় ব্যক্তি যখন দেশ বিরোধীদের সঙ্গে হাত মেলায় তখন আমাদের দুঃখ হয়। একটি গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ দেশে কখনই নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন হতে পারে না।’

সুলতানা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও অনুধাবন করতে পেরেছেন, এ দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমরা এটির বাস্তবতা দেখতে চাই। অসাম্প্রদায়িক চেতনায় অর্জিত স্বাধীন দেশটি কাউকে লিজ দেওয়া হয়নি। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এই মানবাধিকারকর্মী বলেন, ‘আমাদের প্রত্যেককেরই পরিচয় আমরা বাংলাদেশের মানুষ। স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আশা ছিল, মুক্তিযুদ্ধের আদলে দেশ গড়ব। কিন্তু দুঃখের বিষয় মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে খুন করা হয়। ৭৫ সালের পট পরিবর্তনের পর প্রবাহ চলছিল সেনাতন্ত্রের। সেনাতন্ত্রের অধীনে কখনো গণতন্ত্র আসতে পারে না। আমরা আশা করেছিলাম, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এলে দেশের ধারা পাল্টে যাবে। কিন্তু আমরা কতটুকু স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৫ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ আহবান করা হয়েছে। ওই মহাসমাবেশ সফল করার জন্য বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি ডা. এনসি বাড়ইয়ের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দ্র নাথ মণ্ডল। সভায় প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল, মনিন্দ্র কুমার নাথ, রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি পদ্মাবতী দেবী ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলার প্রতিনিধিরা। সভায় স্বাগত বক্তব্য দেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর