,

ঢাকার কাহিনি নিয়ে সিনেমা বানাচ্ছে হলিউড

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা শহরের অপহরণ কাহিনি নিয়ে থ্রিলার সিনেমা বানাচ্ছেন হলিউলের খ্যাতনামা পরিচালক ভ্রাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। থ্রিলারটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা’। নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ সিনেমার নায়ক ক্রিস হেমসওর্থ। খবর হলিউড রিপোর্টারের।

সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন স্টান্ট সমন্বয়ক স্যাম হারগ্রেইভ। রুশো ভ্রাতৃদ্বয় থাকবেন প্রযোজকের ভূমিকায়। এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস ইভান্সের স্টান্ট হিসেবে কাজ করেছেন স্যাম হারগ্রেইভ।

জো ও অ্যান্থনি রুশো এর আগে ‘অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস হেমসওর্থ ও হারগ্রেইভের সঙ্গে কাজ করেছেন।

রুশো ভ্রাতৃদ্বয়ের লেখা গল্পে থাকছে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের এক ব্যবসায়ীর ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে রেইক (হেমসওর্থ) চরিত্রটি। তাকে ছেলেটিকে উদ্ধারে ভাড়াটে হিসেবে নিয়ে আসা হয়েছে।

তবে থ্রিলারটির শুটিং হচ্ছে না বাংলাদেশে। হলিউড রিপোর্টার জানিয়েছে, চলতি বছরের নভেম্বর থেকে আসছে মার্চ পর্যন্ত ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গার সিনেমাটির শুটিং চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর