,

অল্পের জন্য বেঁচে গেলেন রাহুল গান্ধী

news-image

অনলাইন ডেস্ক : মাঝ আকাশে বিমানটি হঠাৎ বাঁদিকে বেঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সেটি দ্রুত নীচে নামতে থাকে। বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছিল সবাই। শেষপর্যন্ত রক্ষা পায় যাত্রীরা। তবে ওই বিমানে ছিলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য অল্পের জন্য বেঁচে যান রাহুল গান্ধী।

খবরে আরো বলা হয়, গত ২৭ এপ্রিল কর্ণাটক নির্বাচনের প্রচারের জন্য দিল্লি থেকে বিমানে হুবলি যাচ্ছিলেন কংগ্রেস সভাপতি। সুপার লাক্সারি ডুসেলডফ ফ্যালকন বিমানে উঠেছিলেন তিনি। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী কৌশল বিদ্যার্থী অভিযোগ জানান, মাঝ আকাশে বিমানটি হঠাৎ বাঁদিকে বেঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সেটি দ্রুত নীচে নামতে থাকে। বিমানের একদিক থেকে একটি কর্কশ যান্ত্রিক আওয়াজ আসছিল। গোটা বিমানটি কাঁপছিল। সেদিন আবহাওয়া পরিষ্কার ছিল।

এ ঘটনায় ডিজিসিএ বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার খতিয়ে দেখেছে। পাশাপাশি খতিয়ে দেখা হয়েছে ককপিট। বিমানটির রক্ষণাবেক্ষণকারী টেকনিশিয়ানসহ বিমানের ২ পাইলটকেও জেরা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর