,

পদ্মা পাড়ের মুনমুন

news-image

হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমায় অভিনয় করছেন একসময়ের সাড়া-জাগানো নায়িকা মুনমুন। একসময়ের অশ্লীল ছবির নায়িকা তকমা গায়ে লাগা মুনমুনকে এই ছবিতে নতুনভাবে দেখা যাবে। ছবিতে তিনি বিধবার চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আলেকজান্ডার বো।

মুনমুন বলেন, আমি এই ছবিতে বিধবার চরিত্রে অভিনয় করেছি। ছবির গল্পে যেমন প্রেম-ভালোবাসা আছে, তেমনি সুন্দর একটি জীবনের গল্প আছে। অনেকেরই মনে হতে পারে, আমি বিধবা আবার আলেক ভাইয়ের সঙ্গে জুটি বাঁধলাম কীভাবে। এটা এখনই আমি বলতে চাই না। দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং এই উত্তর খুঁজে নেবেন আশা করি।

মুনমুন বলেন, আলেকজান্ডার ব্বো’র সঙ্গে আমার অনেক ছবি করা হয়েছে। একসময় আমরা সফল জুটি হয়ে কাজ করেছি। সেই হিসেবে আমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব রয়েছে। আলেক ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে আমার ভালো লাগে। আসলে কাজ করতে করতে নিজেদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়, সেটি মাঝেমধ্যে আত্মীয়তার বাঁধন থেকেও অনেক শক্তিশালী। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করব, এটি অনেক বেশি উপভোগ করছি।

সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে। অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর