,

সাহস থাকলে চুল কেটে আসুন তার কাছে (ভিডিও)

news-image

নরসুন্দর হিসেবে তার কাজের অভিজ্ঞতা এক যুগেরও বেশি। অবশ্য এমন নাপিত অনেকেই আছেন। কিন্তু তারাও কেঁচি হাতে সাবধানে চুল কাটেন। আবার সম্প্রতি ফেসবুক বা অন্যান্য মাধ্যমে নরসুন্দরদের অদ্ভুত উপায়ে চুল কাটার দৃশ্যগুলো ভাইরাল হয়েছে। আগুন দিয়ে, চাপাতি দিয়ে চুল কাটার দৃশ্য হরহামেশাই দেখা যায়। কিন্তু এই মানুষটির কাণ্ডের হতবাক সবাই। তিনিই প্রথম নাপিত যিনি কিনা চুল কাটেন অ্যাঙ্গেল গ্রিন্ডার দিয়ে। এই যন্ত্র ব্যবহৃত হয় লোহা বা শক্ত ধাতব পদার্থ কাটার কাজে।

চীনের এই নরসুন্দর অনায়াসে কাজটি করে যাচ্ছেন। এ কাজ যে অসংখ্যবার করেছেন তা বোঝাই যায়। দক্ষ হাত তার। যিনি কাটছেন তিনিও নিশ্চিন্তে বসে রয়েছেন।
এই ভারী যন্ত্র একটু এদিক সেদিক হলে কী অবস্থা হবে তা বলার অপেক্ষা রাখে না। মনে রাখতে হবে, এটা দিয়ে লোহা কাটে। ক্রেতাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। অনেকের কাছে এটা পাগলামী ছাড়া আর কিছুই নয়। তবে খুব দ্রুত কাজ সারা যায়।

শুধু চুলই নয়, তার দাড়িও অনায়াসে যেটা দিয়ে কাটা হল তাকে একটা ছোট চাপাতি বলা যায়। তবে তার অগ্রভাগ সূচালো নয়, প্রশস্ত। আর ওই অংশটুকুই ধারালো।
ভিডিওটি দেখতেই হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়। আর যিনি কাস্টমার, তার মনের অবস্থা চিন্তা করুন! যদিও এই কাস্টমারকে দেখে মোটেও ভীত মনে হলো না। এই নরসুন্দরের গ্রিন্ডার দিয়ে কাছে চুল কাটতে অভ্যস্ত হয়ে উঠেছেন হয়তো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর