,

পদ্মা পাড়ের মুনমুন

news-image

বিনোদন প্রতিবেদক: হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমায় অভিনয় করছেন একসময়ের সাড়া-জাগানো নায়িকা মুনমুন। একসময়ের অশ্লীল ছবির নায়িকা তকমা গায়ে লাগা মুনমুনকে এই ছবিতে নতুনভাবে দেখা যাবে। ছবিতে তিনি বিধবার চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আলেকজান্ডার বো।

মুনমুন বলেন, আমি এই ছবিতে বিধবার চরিত্রে অভিনয় করেছি। ছবির গল্পে যেমন প্রেম-ভালোবাসা আছে, তেমনি সুন্দর একটি জীবনের গল্প আছে। অনেকেরই মনে হতে পারে, আমি বিধবা আবার আলেক ভাইয়ের সঙ্গে জুটি বাঁধলাম কীভাবে। এটা এখনই আমি বলতে চাই না। দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং এই উত্তর খুঁজে নেবেন আশা করি।

মুনমুন বলেন, আলেকজান্ডার ব্বো’র সঙ্গে আমার অনেক ছবি করা হয়েছে। একসময় আমরা সফল জুটি হয়ে কাজ করেছি। সেই হিসেবে আমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব রয়েছে। আলেক ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে আমার ভালো লাগে। আসলে কাজ করতে করতে নিজেদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়, সেটি মাঝেমধ্যে আত্মীয়তার বাঁধন থেকেও অনেক শক্তিশালী। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করব, এটি অনেক বেশি উপভোগ করছি।

সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে। অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর