,

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আগুনে দুই চালকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক: দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরিবহন দুটিতে আগুন লেগে দুই চালক নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুই চালকের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী কেয়া এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পঞ্চগড়গামী একটি ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটিতে আগুন লেগে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাসটি এবং ট্রাকের সামনে অংশ ভস্মীভূত হয়ে যায় জানিয়ে দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রনে আনার পর ট্রাক ও কোচের চালককে মৃত উদ্ধার করে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর