,

জাতীয় ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছেন সাব্বির?

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তার স্কোর ৩, ১২, ১২। এছাড়া মাঠের বাইরের বিতর্ক তো ছিলই। সব মিলে এশিয়া কাপের দল থেকে সাব্বিরের বাদ পড়া অনিবার্যই ছিল। তবে শাস্তিটা আরও কঠিন হতে পারে সাব্বির রহমানের জন্য। ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করা সাব্বিরকে জাতীয় দল থেকেও ৬ মাসের জন্য নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শাস্তি চূড়ান্ত করার আগে অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন সাব্বির। শনিবার বিসিবি কার্যালয়ে সাব্বিরের শুনানি হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন, এশিয়া কাপের দল থেকে সাব্বিরের বাদ পড়া শৃঙ্খলাভঙ্গের ফল।

তিনি বলেন, কিছু ব্যক্তিকে আমরা শাস্তি দিয়েছি। যদি দেখি তাতেও কোনো প্রভাব পড়ছে না, তখন তো আমাদের কড়া শাস্তি দিতেই হবে। কেউ যদি খারাপ কিছু করে, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো তাকে বিরত রাখার। কেউ যদি বিরত না হয় তখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সে জাতীয় দলে খেলতে পারবে না। কেউ যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারে এরচেয়ে বেশি আর কী করতে পারব। আমরা তো কাউকে জেল দিতে পারবে না।

বোর্ডের একটি সূত্রে জানা গেছে, সাব্বিরকে ৩ বছর নিষিদ্ধ করার আলোচনা হয়েছিল বিসিবি সভায়। তবে এ ক্রিকেটারের ভবিষ্যতের কথা ভেবে শাস্তি কমিয়ে ৬ মাস করার কথা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর