,

ময়লার স্তুপে হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার কবর সংস্কারে ছাত্রলীগ

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পূর্ব রেলের সদর দফতর সিআরবি এলাকায় ময়লার স্তুপে হারিয়ে যাওয়া শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল হাসিমের কবর সংস্কার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গিয়ে কবরটি খুঁজে বের করে সংস্কার করেন তারা। একই সঙ্গে ময়লার স্তুপ থেকে শহীদের কবরটিকে দৃশ্যমান করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাংবাদিকদের বলেন, সরকার শহীদ মুক্তিযোদ্ধাদের কবর, বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। কয়েক বছর আগে রেল কতৃর্পক্ষ সিআরবির শিরিষতলায় মঞ্চ বানানোর সময় এ কবরটিও সংস্কার করে। সে সময় চারপাশে বেস্টনিও দেওয়া হয়। কিন্তু রেলওয়ের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্থান থেকে ময়লা এনে কবরের আশপাশে ফেলতে শুরু করেন। গত দুই বছরে কবরটা আবর্জনার স্তুপে পরিণত হয়।

কবরটি পরিষ্কারের পর নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, নগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য মুনীর চৌধুরী ও মাহমুদুর রশীদের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এই বীর শহীদের কবরে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর