,

১২ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন

news-image

অ্যাপল পণ্য ব্যবহারকারিরা প্রতি বছর এ সময়টার অপেক্ষা করে থাকেন। কেননা প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতি বছরের সেপ্টেম্বরের দিকে তাদের কাঙ্ক্ষিত নতুন আইফোন ও অন্যান্য পণ্য উন্মুক্ত করে থাকে।

আগামী ১২ সেপ্টেম্বর হবে সেই অনুষ্ঠান। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আমন্ত্রণও পৌছে গেছে বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে, নতুন মডেলের আইফোন এই অনুষ্ঠানেই উন্মোচন করা হবে। আসবে নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচও।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ আগস্ট, বৃহস্পতিবার অ্যাপলের আমন্ত্রণ পেয়েছেন অনেকে। অ্যাপল জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় এই ইভেন্ট শুরু হবে।

বেশ কিছু প্রযুক্তি সাইটের খবরে বলা হয়েছিল, এবার অ্যাপল নতুন তিনটি আইফোন- আইফোন ৯, আইফোন ১১ ও আইফোন ১১ প্লাস উন্মুক্ত করবে। এছাড়াও একটি নতুন মডেলের ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনির হালনাগাদ সংস্করণ উন্মোচিত হবে।

তবে বাস্তবের আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্য দেখার জন্য আরও ১২ দিন অপেক্ষা করতে হবে গ্রাহককে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর