,

কক্সবাজারে শুরু শাকিবের শাহেনশাহ, নায়িকা নিয়ে চমক

news-image

বিনোদন ডেস্ক:
‘শাহেন শাহ’ নামের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন সুপারস্টার শাকিব খান। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন নায়িকা নুসরাত ফারিয়া। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে সিনেমাটির শুটিং। জানা গেছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে আরও এক নায়িকাকে।

কে হচ্ছেন এই নায়িকা জানা যাবে আগামী ৩ সেপ্টেম্বর ছবির মহরতে। ‘শাহেন শাহ’ সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানের শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এমনটাই জানালেন। এই ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

বৃহস্পতিবার বিকেলে জাগো নিউজকে সেলিম খান বলেন,‘‘আর কয়দিন পরেই আমরা ৩ সেপ্টেম্বর ‘শাহেনশাহ’ সিনেমার মহরত করবো। নতুন নায়িকা কে হচ্ছেন সেই দিনই জানা যাবে। এটা আমরা চমক হিসেবে রেখেছি। আর আসছে ১১ সেপ্টেম্বর কক্সবাজের সিনেমার শুটিং শুরু হবে। আমরা ভেবেছি পুরো সিনেমার শুটিং বাংলাদেশেই করবো। ভিন্ন গল্পের এই সিনেমাটিও আমাদের অন্য ছবির মতো দর্শকদের মুগ্ধ করবে।’’

ঈদুল আজহায় এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। আজ শুক্রবার থেকে দ্বিতীয় সপ্তাহে সারাদেশে চলছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর