,

দীপিকা-রণবীরের বিয়ের আসরে মোবাইল ব্যবহার নিষেধ!

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে এখন পরবর্তী বিয়ের আসর বসতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। জানা যায় আগামী ২০ নভেম্বর ইতালির লেক কোমোতে বসতে চলেছে তাদের বিয়ের আসর। উপস্থিত থাকবে পরিবারের সদস্য ছাড়া কিছু নিকট বন্ধু। বিশেষ এদিনে ডিজাইনার সব্যসাচীর আউটফিটে সাজবেন দীপিকা। শোনা যাচ্ছে, সোনা, হিরে বা প্ল্যাটিনাম নয় বিয়ের দিন রুপোর গয়নায় সাজতে চান দীপিকা।

তবে নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রাখতে চান দীপিকা ও রণবীর। সেকারণে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল না ব্যবহার করার অনুরোধ করবেন। বিয়ের পাঠ চুকিয়ে গেলে আবার ফোন ব্যবহার করতে পারবে তারা। বিভিন্ন সময় নানান জল্পনার ধুলো উড়েছে বলিউড পাড়ায়। তবে জানা গিয়েছে ২০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তারা।

অভিনেতা-অভিনেত্রীর সবসময় পছন্দের জায়গা ইতালি। তাই এই জায়গাকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন তারা। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলতে চান দুজনের কেউই। সেই কারণে বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। জানা গিয়েছে সেই লিস্ট ৩০ জনের বেশি নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর