,

বিশ্ব বাণিজ্য থেকে বেরিয়ে আসার হুমকি ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে বেরিয়ে আসার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি যদি যুক্তরাষ্ট্র নিয়ে তাদের অবস্থান পরিবর্তন না করে, তবে সরে আসাই শ্রেয় মনে করবে যুক্তরাষ্ট্র। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অর্থনৈতিক ওই জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার কথা বলেন। তিনি বলেন, ‘যদি তারা অবস্থান পরিবর্তন না করে, আমি ডব্লিউটিও থেকে সরে আসব।’

বিশ্বের বাণিজ্য-সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। ১৬৪টি দেশ এর সদস্য। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর।

ডব্লিউটিও যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব ট্রাম্পের শুরু থেকেই। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রতি খুব অসৌজন্যমূলক আচরণ করছে সংস্থাটি। গত বছর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ‘ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্র বাদে সবাই সুবিধা পায়। আমরা ডব্লিউটিওতে কোনো মামলায় জিততে পারি না।’

সম্প্রতি ওয়াশিংটন ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তিপদ্ধতিতে নতুন বিচারকের নির্বাচনকে স্থগিত করেছে। যার ফলে সংস্থাটির বিচারব্যবস্থা অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার অভিযোগ করেন, মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে সংস্থাটি।

দায়িত্ব গ্রহণের পর থেকে আগ্রাসী ভূমিকায় ট্রাম্প। তাঁর রক্ষণশীল মনোভাবের কারণে মিত্রদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির। চীন, ইউরোপ এমনকি বহুদিনের বন্ধুরাষ্ট্র কানাডাও ট্রাম্পের খড়্‌গের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাঁর একটাই নীতি, ‘সবার আগে যুক্তরাষ্ট্র’। শুল্ক ও পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে চলছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর