,

নিককে প্রিয়াঙ্কার বিশেষ উপহার!

news-image

বিনোদন ডেস্ক।। মার্কিন অভিনেতা ও সংগীতশিল্পী নিক জোনাস তার প্রেমিকা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে তার ৩৬তম জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন। সেদিন তাকে একটি আংটি উপহার দেন। এরপর এই মাসের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে বাগদান ও আশীর্বাদ হল নিক ও প্রিয়াঙ্কার। শোনা যাচ্ছে, আসছে সেপ্টেম্বরে নিক জোনাসের জন্মদিনে তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি নিকের এক আত্মীয়ের বিয়ের জন্য ইতালিতে একসঙ্গে ছিলেন এই হবু দম্পতি। কিন্তু সেখান থেকে ফিরে নিককে ভীষণ মিস করতে শুরু করে এক কাণ্ড ঘটালেন নায়িকা।

একসঙ্গে সময় কাটানোর পরও নিকের কাছ থেকে দূরে সরে থাকতে পারছেন না প্রিয়াঙ্কা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিক জোনাসের ছবিতে চুমুর ইমোজি পাঠিয়েছেন অভিনেত্রী। এই ছবি প্রকাশের পর তা তো ভাইরাল হয়েছেই, সেই সঙ্গে ভক্তরাও তাদের ভালোবাসা দেখে আপ্লুত হন। যদিও প্রিয়াঙ্কা তার ব্যক্তিগত বিষয়ে মুখ খুলতে নারাজ।

এই মাসের মাঝামাঝি সময়ে প্রিয়াঙ্কার সঙ্গে ‘রোকা’ পর্ব সারতে সপরিবারে ভারতে আসেন জোনাস পরিবার। বাবা পল কেভিন জোনাস এবং মা ডেনিস মিলার জোনাসকে নিয়ে মুম্বাইতে আসেন নিক জোনাস। প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে বসে নিক-প্রিয়াঙ্কার বাগদানের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে সেই অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়া ও আলিয়া ভাট। সূত্র: বলিউড লাইফ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর