,

কাশ্মীরে বিজ্ঞাপন দিয়ে বাতিল করা হচ্ছে বিয়ের অনুষ্ঠান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অনেক পরিবারের ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠান এবং বিশাল ভোজের আয়োজন করেও গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তা বাতিল করা হচ্ছে। গত কয়েকদিনে সেখানকার অনেক পরিবার এমনটি করেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

শ্রীনগরের বাসিন্দা নাজির আহমেদ বলেন, আজ (৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার) আমার মেয়ের বিয়ে। কত সাধ ছিল মেয়ের বিয়েতে বড় অনুষ্ঠান ও ভোজের আয়োজন করবো, সবাই আসবে! কিন্তু বাতিল করতে বাধ্য হলাম।

তিনি বলেন, সবাই বলছে যে তারা আসতে পারবেন না। এতো বড় ভোজের আয়োজন করে কী করবো? এখন ধর্মীয় রীতি অনুসারে শুধু বিয়েটাই হবে, কোনও অনুষ্ঠান নয়। সবাইকে আলাদা করে জানানোর সময় নেই, তাই কাগজে বিজ্ঞাপন দিয়েছি।

এদিন ছোট বোনের বিয়ের অনুষ্ঠান বাতিল করা মুস্তাক আহমেদ বলেন, যা পরিস্থিতি, তাতে কীভাবে ভোজ বা বড়সড় অনুষ্ঠান আয়োজন করবো? একদিকে কারফিউ, অন্যদিকে দুদিনের হরতাল শুরু হয়েছে আজ থেকে।

উল্লেখ্য, ভারতের সংবিধানে জম্মু-কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু এর একটি ধারা অনুযায়ী, কাশ্মীরে স্থায়ী বাসিন্দা কাদের বলা হবে তা তা ঠিক করার ক্ষমতা দেয়া হয়েছে রাজ্যের আইনসভাকে।

এছাড়া স্থায়ী বাসিন্দা নন, এমন কেউ জম্মু-কাশ্মীরে জমি ও বাসাবাড়ির মতো কোনও সম্পত্তি কিনতে পারেন না।

সুপ্রিম কোর্টে কয়েকজন ব্যক্তি এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন আবেদন করেছে যে এই ধারা তুলে দেয়া হোক। শুক্রবার এই আবেদনের শুনানি হবে।

এরই প্রেক্ষিতে বেশকিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন, রাজনৈতিক দল এবং ব্যবসায়ী সংগঠন বৃহস্পতি ও শুক্রবার হরতাল ডেকেছে। অন্যদিকে বিক্ষোভ প্রদর্শন এবং অশান্তি হতে পারে বলে কারফিউ জারি করেছে প্রশাসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর