,

‘‍ইভিএম নিয়ে ইসি কমিশনারদের মাঝে মতপার্থক্য হতেই পারে’

news-image

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সরকারের নয়। এটা ইসির সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের বৈঠকে কোনো বিষয়ে কমিশনারদের মধ্যে দ্বিমত হতেই পারে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জেমস গোলসেনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই ইভিএম ব্যবহার করা হয়।পৃথিবীর এমন একটি দেশের নাম পাওয়া যাবে না, যেখানে নির্বাচন হওয়ার পর বিতর্ক ওঠেনি। এটি একটি স্বাভাবিক ঘটনা। তবে বিএনপি যেকোনো ভালো কাজেরই বিরোধিতা করে, সমালোচনা করে।

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কমিশনের সভা থেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বেরিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, বাছাই কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মাহবুব তালুকদারের নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল। তবে কে বিএনপি, কে আওয়ামী লীগ সেটা বিবেচ্য নয়, সবাই নিরপেক্ষ। সেই হিসেবে কমিশনাররা দক্ষতার ওপর ভিত্তি করে নিযুক্ত হয়েছেন। আমি মনে করি নির্বাচনটা সঠিকভাবেই হবে। নির্বাচনের আগে অনেক কিছু হওয়ার চেষ্টা করা হবে, কিন্তু কোনোটাই সফল হবে না।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর