,

ভেটোরির স্থলাভিষিক্ত হলেন গ্যারি কারেস্টেন

news-image

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেটোরির বরখাস্ত করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার এক সপ্তাহ যেতে না যেতেই নতুন কোচের নাম প্রকাশ করল দলটি।

২০১৪ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেটোরি।

তার অধীনে সর্বোচ্চ অর্জন ২০১৬ সালে রানার-আপ হওয়া। এর আগে ও পরে চার আসরে ২০১৫ সালে প্লে-অফ পর্ব ছাড়া ষষ্ঠ, সপ্তম বা আট নম্বরে থেকে আইপিএল শেষ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
যার খেসারত দিতে হল ভেটোরিকে। শুধু তাকেই নয়, তার সাথে থাকা গোটা কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে ব্যাঙ্গালুরু।

ভেটোরির সঙ্গে ফিল্ডিং ও ব্যাটিং কোচ ট্রেন্ট উইডলি এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায় জানিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মালিকপক্ষ।

গ্যারি কারেস্টেন এর আগে ভারত জাতীয় দলের হয়ে কাজ করেছেন। তার অধীনে বিশ্বকাপও জিতেছে তারা।
আইপিএলে সেরা দল গড়েও বারবার ব্যর্থ হতে থাকা দলটাকে যদি ভাল কিছু এনে দিতে পারে তাহলে কোচ পরিবর্তন করাটা ভাল কিছুই হবে।

বেঙ্গালুরুর দায়িত্ব নেয়ার পর কারেস্টেন জানান, খুবই সম্মানিত বোধ করছি বেঙ্গালুরুর মতো দলের কোচ হতে পেরে। আরও গর্বিত গত মৌসুমে ভেটোরির সঙ্গে কাজ করতে পেরে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সাহায্য করবে আমাকে। সেই অভিজ্ঞতা দিয়ে আরসিবিকে ভালো কিছু দিতে চাই। আমি আমার সেরাটা দেবো এই দলের জন্য। আমি বেঙ্গালুরু ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই এত বড় দায়িত্ব দেওয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর