,

‘আর বিয়ে করতে হবে না, সন্তানের জন্ম দাও’, সালমানকে রানি

news-image

বিনোদন ডেস্ক: সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কিন্তু ভাইজান কবে বিয়ে করবেন? এ প্রশ্ন নিয়ে বহুবার বহু প্রসঙ্গ উঠে এসেছে। সাম্প্রতিককালে ক্যাটরিনার সঙ্গে সালমানের মায়ের একটি ছবি ঘিরেও সালমানের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। আর এমন পরিস্থিতির মধ্যে সালমান খানকে বিয়ে নিয়ে নতুন পরামর্শ দিলেন অভিনেত্রী রানি মুখার্জি।

সালমান খান সঞ্চালিত অনুষ্ঠান ‘দশ কা দম’ সিজন ৩ -এর গ্র্যান্ড ফিনালে-তে এক মঞ্চে আসতে চলেছেন ‘করণ -অর্জুন’। শাহরুখ ও সালমানকে এই অনুষ্ঠানে ফের একমঞ্চে দেখা যেতে চলেছে। শুধু সালমান-শাহরুখ নন, এই অনুষ্ঠানে হাজির হন রানি মুখোপাধ্যায়ও। আর অনুষ্ঠানে একটি প্রতিযোগিতার আয়োজন হয়। ওই বিশেষ প্রতিযোগিতায় সালমান শাহরুখের টক্কর হয়। সেখানে সালমানের প্রতিভা দেখে রানি মুখার্জি মন্তব্য করেন, আর সালমান বিয়ে নয়, এবার সন্তানের জন্ম দাও।

উল্লেখ্য, মাঝখানে কিছুটা চিড় ধরলেও শাহরুখ সালমানের সম্পর্ক এখনও বেশ মজবুত। আর সেই বন্ধুত্বের হাত ধরে সালমানের সঞ্চালনার এই অনুষ্ঠানে ‘জিরো’ ফিল্মের প্রচারে আসছেন শাহরুখ। আর ‘দশ কা দম’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ রানির যোগদানের এই এপিসোড খুব শিগগিরিই সম্প্রচারিত হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর