,

প্রথম দিনে ভারতীয় বোলারদের দাপট, ব্যাকফুটে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: প্রশ্ন এখন, ভারত কী তাহলে সিরিজ জিতে ফিরবে? সে কথা এখনই পাকাপাকিভাবে বলা মুশকিল। তবে সিরিজে ইংল্যান্ডকে কড়া টক্কর দিয়ে বিরাট কোহলির ভারত প্রমাণ করছে, এত সহজে তারা সিরিজ ইংল্যান্ডের হাতে তুলে দেবে না।

সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন জো রুট। তবে সকাল থেকেই ভারতীয় পেসারদের দাপটে সাউদাম্পটন টেস্টের প্রথম দিনেই ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নেমেছে। এদিন রুটদের ইনিংস থামে ২৪৬ রানে৷ তিনটি উইকেট পকেটে পুড়েছেন বুমরাহ৷ শামি,ইশান্ত, অশ্বিনরা ভাগাভাগি করে নিলেন ছটি উইকেট৷ একটি উইকেট হার্দিকের৷

ভারতের বিরুদ্ধে সাউদাপ্টনের প্রথম দিনের শেষ সেশনে নবম উইকেটে ব্রডের সঙ্গে জুটি বেঁধে ৬৩ রান যোগ করে ইংল্যান্ডকে লডা়ইয়ের মঞ্চ তৈরি করে দিলেন তিন টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন স্যাম কুরান৷ তার ব্যাটে থেকে এল ৭৮ রান৷ বাঁ-হাতি কুরানের এই রান টুকু বাদ দিলে চতুর্থ টেস্টের প্রথম দিনে পুরোপুরি সফল ভারতীয় বেলাররা৷

প্রথম দুই সেশন দারুণ বল করলেও শেষ সেশনে তাল কাটল ভারতীয় বোলারদের৷ ইংল্যান্ডের শেষ চার উইকেট তুলে নিতে ভারতীয় বোলাররা খরচ করলেন ১৬০ রান৷ ৮৬ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে অলআউট করতে দিনের শেষবেলায় ঘাম ঝড়াতে হল ইশান্তদের৷ প্রাথমিক ধাক্কা সামলে কুরানের ব্যাট থেকে এল ৭৮ রান। চতুর্থ টেস্টে ডাক পাওয়া মইল আলি ৪০ রান করেন৷

সপ্তম উইকেটে কুরান-আলির ৮১ রানে পার্টনারশিপ ইংল্যান্ডকে লডা়ইয়ে ফেরায়৷ এর আগে এই কুরানের ব্যাটিংই বার্মিংহ্যাম টেস্টে ফলাফলে ফারাক গড়ে দিয়েছিল৷ দ্বিতীয় ইনিংসে তার ৬৩ রান ম্যাচের পার্থক্য গড়ে দেয়৷ ভারত ম্যাচ হেরেছিল মাত্র ৩১ রানের ব্যবধানে৷ এদিকে, দিনের শেষে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে চার ওভারে স্কোরবার্ডে ১৯ রান তুলেছে রাহুল-ধাওয়ান জুটি৷

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর