,

উয়েফার বর্ষসেরা লুকা মদ্রিচ

news-image

স্পোর্টস ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহামেদ সালাহকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লুকা মদ্রিচ।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে ক্রোয়েীশয়ান এ মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়।
উয়েফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ এবং মোহামেদ সালাহ।

উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে নির্বাচন করা হয় বিজয়ীকে।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। জিতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। আর তিনিই এবার জিতলেন ইউরোপের সেরা খেলোয়ারের মুকুট।

উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে ২০১০ সাল থেকে। উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নিয়মিত মুখ রোনালদো। মেসি অবশ্য নিয়মিত মুখ ছিলেন না সেরা তিনে। এই নিয়ে তিনবার সেরা তিনে জায়গা মেলেনি তার। পুরস্কারটাও সর্বোচ্চ তিনবার জিতেছেন রোনালদো, মেসি দুবার। রোনালদো-মেসি ছাড়া উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন শুধু আন্দ্রেস ইনিয়েস্তা (২০১১-১২) ও ফ্রাঙ্ক রিবেরি (২০১২-১৩)। এবার নতুন মুখ মদ্রিচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর