,

‘ওকে ছাঁড়া আমি কিভাবে বাঁচবো’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাবা হারুন উর রশিদের কোলে কাফনে মোড়ানো নিথর শিশু আকিফা। চিরদিনের জন্য সন্তানকে হারিয়ে পাশেই নির্বাক মা রিনা খাতুন। ‘আমার সোনামুনিরে তোমরা বাঁচতে দিলে না। আমার মা আর বাবা বলে ডাকবে না। ওকে ছাঁড়া আমি কিভাবে বাঁচবো।’

এভাবেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আকিফার মরদেহ নিয়ে তার বাবা-মা অ্যাম্বুলেন্সের ভেতরে আহাজারি করতে থাকে। তারপর গ্রামের বাড়ি কুষ্টিয়ার পথে রওনা দেন।

দুইদিন মৃতুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত এক বছরের শিশু আফিফা।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে শিশুটিকে কোলে নিয়ে তার মা রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় অনেকটা ইচ্ছে করেই যাত্রীবাহী একটি বাস দিয়ে পথচারী মা মেয়েকে ধাক্কা দেয় বাস চালক। এতে মা রিনা বেগম ও শিশু আফিফা গুরুতর আহত হয়। নিহত শিশু আফিফা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর