,

দিনে উপস্থাপনা আর রাতে ডাকাতি করেন তিনি!

news-image

ফুটবল উপস্থাপক হিসেবে বেশ সুনাম আছে তার। জনপ্রিয় ফুটবল উপস্থাপকদের মধ্যে তিনি একজন। কিন্তু সম্প্রতি ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলছিলাম বেলজিয়ামের স্টেফানে পাওয়েলসের কথা।

দেশটির সরকারি আইনজীবী জানিয়েছে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৭ সালে প্রথম স্টেফানের বাড়িতে তল্লাশি চালানো হয়। সে সময় পুলিশ বেশ তোপের মুখে পড়েছিল সংবাদ মাধ্যমগুলোর। এক সময় বাধ্য হয়ে পিছু হটে পুলিশ।

কিন্তু এবার গ্রেপ্তারের পরদিনই স্টেফানকে আদালতে হাজির করা হয়। বিচারক আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে শর্তসাপেক্ষে জামিনও দেওয়া হয়েছে পাওয়েলসকে। পাওয়েলসের চাকরিদাতা প্রতিষ্ঠান আরটিএল বেলজিয়াম সাময়িকভাবে স্টেফানকে বহিষ্কার করেছে।

স্টেফানকে এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। ততদিন পর্যন্ত তাকে নিষিদ্ধ থাকতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরটিএল, ‘আরটিএল বেলজিয়ামের পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে প্রত্যাশা করে, এই ঘটনা যত দ্রুত সম্ভব পরিষ্কার করা হবে।’

৫০ বছর বয়সী স্টেফান বেলজিয়াম ও ফ্রান্সের বেশ কিছু টিভি অনুষ্ঠানে কাজ করেন। এর মধ্যে আছে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আরটিএল-টিসিক্স। তার মতো তারকা, প্রচুর আয় করেন, ধনীরা থাকে এমন শহরে থাকেন; সেই তিনি কেন ডাকাতি করতে যাবেন, অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর