,

বিয়ে করতে হবে না, সন্তানের জন্ম দাও, সালমানকে রানি

news-image

মাঝখানে কিছুটা চিড় ধরলেও শাহরুখ সালমানের সম্পর্ক এখনও বেশ মজবুত। আর এরই মধ্যে সালমান খান সঞ্চালিত অনুষ্ঠান ‘দশ কা দম’ সিজন ৩ -এর গ্র্যান্ড ফিনালে-তে এক মঞ্চে আসতে চলেছেন ‘করণ -অর্জুন’। শাহরুখ ও সালমানকে এই অনুষ্ঠানে ফের একমঞ্চে দেখা যেতে চলেছে। শুধু সালমান-শাহরুখ নন, এই অনুষ্ঠানে হাজির হন রানি মুখোপাধ্যায়ও।

কিন্তু এত সবের পরেও আলোচনায় আসছে কবে বিয়ে করবেন ভাইজান? এর আগেও এ প্রশ্ন উঠেছে বহুবার। সাম্প্রতিককালে ক্যাটরিনার সঙ্গে সালমানের মায়ের একটি ছবি ঘিরেও সালমানের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। আর এমন পরিস্থিতির মধ্যে সালমান খানকে বিয়ে নিয়ে নতুন পরামর্শ দিলেন অভিনেত্রী রানি মুখার্জি।

সালমানকে রানি মুখার্জি বলেন, ‘আর সালমান বিয়ে নয়, এবার সন্তানের জন্ম দাও।’

অনুষ্ঠানে একটি প্রতিযোগিতার আয়োজন হয়। ওই বিশেষ প্রতিযোগিতায় সালমান শাহরুখের টক্কর হয়। সেখানে সালমানের প্রতিভা দেখে এমন মন্তব্য করেন রানি মুখার্জি।

উল্লেখ্য, সালমানের সঞ্চালনার ‘জিরো’ ফিল্মের প্রচারে আসছেন শাহরুখ। আর ‘দশ কা দম’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ-রানির যোগদানের এই এপিসোড খুব শিগগিরিই সম্প্রচারিত হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর