,

আশাবাদী নুসরাত, শাকিবের সঙ্গে রসায়ন নিয়ে

news-image

বিনোদন ডস্ক।। নুসরাত ফারিয়া। সুন্দরী, স্মার্ট ও শিক্ষিত তারকা। মডেলিং, গান এবং অভিনয় সব মাধ্যমেই রয়েছেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। শুধু বাংলাদেশে নয়, কলকাতাতেও তিনি বেশ পরিচিত।নুসরাতের অভিনয় নিয়ে আলোচনা-সমালোচনা দুটিই রয়েছে। তবে প্রশংসাও কুঁড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। নতুন সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত নুসরাত।

‘শাহেনশাহ’ সিনেমাতে নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘কোনো সিনেমাতে অভিনয়ের জন্য যখন চুক্তিবদ্ধ হই, প্রথমেই সিনেমার গল্প ও আমার চরিত্র নিয়ে ভাবি। গৎ বাঁধা কাজ ভালো লাগে না। যে জন্য সংখ্যার বিচারে আমার সিনেমা অনেক কম। ক্যারিয়ারের শুরু থেকেই যে সিনেমাতে অভিনয়ের সুযোগ নেই সেসব সিনেমাতে অভিনয়ের সম্মতিই দেইনি। আপাতদৃষ্টিতে ‘শাহেনশাহ’ সিনেমাতে নায়কের প্রাধান্য থাকলেও আমারও অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। পরিচালক কয়েক দিন আমার সঙ্গে গল্প শেয়ার করেছেন। তাতেই বুঝেছি নিজেকে শতভাগ মেলে ধরতে পারব। শাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে। তার সঙ্গে কাজের রসায়ন নিয়েও বেশ আশাবাদী।’

ঈদের পর মহরতের মাধ্যমে নতুন এ সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল। এখনই মহরতে দিনক্ষণ ঠিক হয়নি। হয়তো কয়েক দিনের মধ্যেই তা জানা যাবে। শুরুতে এই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্মসিটিতে। নানা কারণে সেটি আর সম্ভব হচ্ছে না। এখন কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে। প্রথম দিনেই শাকিব খান ও নুসরাতের কিছু দৃশ্যধারণ হবে বলে নির্মাতা শামীম আহমেদ রনি জানিয়েছেন।

নিজের প্রস্তুতি নিয়ে অভিনেত্রী বলেন, ‘বিরতির পর শুটিংয়ে যাচ্ছি। প্রস্তুতি তাই অন্যরকম। সিনেমাতে আমার চরিত্র নিয়ে মিডিয়ায় কোনো কথা বলিনি। এক কথায় বলব চরিত্রটি অসাধারণ। আর চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা প্রস্তুতির দরকার তাই করছি। আশা করছি নিজেকে প্রস্তুত করে ভালোভাবেই ক্যামেরার সামনে দাঁড়াতে পারব।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর