,

অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তি: পাপন

news-image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান হজ পালন শেষে দেশে ফিরলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বললেন অনেক বিষয় নিয়েই। যার মধ্যে অন্যতম ছিল সাম্প্রতিক কিছু ইস্যু। কয়েকজন খেলোয়াড়ের দলীয় শৃঙ্খলাভঙ্গসহ মাঠের বাইরে অনৈতিক কিছু কর্মকাণ্ড।

এমন কিছু নাম বলতে গেলে ঘুরে ফিরেই আসে সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ আর সদ্যযুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
যদিও আজকের মিটিংয়ে নাসির, সাব্বির আর মোসাদ্দেক এই তিন জনকে তলব করেছিল বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটি।

জুনিয়র ক্রিকেটারদের এমন অনৈতিক কাজে কেন জড়িয়ে পড়ছে আর এর সমাধান কি? এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, নাসির, সাব্বির, মোসাদ্দেকরা এখনও জুনিয়র! তিন-চার বছর খেলার পরও যারা সিনিয়রের দায়িত্ব নিতে পারে না তাদের নিয়ে কিছু বলার নাই।
ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে দলের সিনিয়র খেলোয়াড় থেকে শুরু করে বোর্ড কর্মকর্তাদেরও বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়।

এমন কথার উত্তরে পাপন বলেন, সবারই কিছু না কিছু ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। যে ব্যপারগুলোতে চাইলেও আমরা নাক গলাতে পারি না। ধরেন, কেউ যদি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় তখন আমরা কি করব! কেউ যদি একাধিক বিয়েও করে তখন আমাদের কি করার আছে। আমরা তো বলতে পারি না, ক্রিকেট যারা খেলে তাদের একাধিক বিয়ে করা যাবে না।
তিনি আরও বলেন, তারা দেশের আইডল। তাদের অনেক কিছুই মেন্টেন করে চলা লাগবে। আমরাও চেষ্টা করছি তাদের সঠিক পথটা দেখাতে। এখন তারা যদি সেটা না মেনে চলতে পারে তাহলে আমাদেরও কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যে সমস্যাগুলো আমাদের কানে এসেছে সেগুলো যদি প্রমাণ হয় তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বেশি হলে দল থেকে বাদ দেয়া হবে এর বেশি তো কিছু করতে পারবো না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর