,

টুথপেস্ট দাঁত পরিষ্কার ছাড়াও ১০ সমস্যার সমাধান করে

news-image

ডেস্ক রিপোর্ট।। প্রতিদিন সকালে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত মাজা উচিত৷ এমনটাই শিখে এসেছে সবাই ছোট থেকে৷ তবে এখন যদি বলা হয়, টুথপেস্ট দাঁত মাজা ছাড়াও আরও অনেক কারণেই ব্যবহার করা যায়৷ বাড়ির কাজ, ধরুন, পুরনো গয়নাকে নতুন করে দেওয়া৷ এই ধরণের বিভিন্ন কাজে লাগে টুথপেস্ট৷ না জানলে চটপট সেভ করে নিন এই থ্রেডটা৷ যে কোনও সমস্যায় দরকার পড়লেই লেখাটি পড়ে সমস্যার সমাধান করুন৷

১. গাড়ির কাঁচ পরিষ্কার করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট৷ নতুন গাড়ি কেনার সময় যেমন কাঁচ চকচক করত, টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলেও তেমনই করবে৷

২. জামায় বিভিন্ন কারণে লিপস্টিকের দাগ লেগে পারে৷ কিংবা খেতে গিয়ে সসও পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে যান আপনি৷ তা না করে টুথপেস্ট দিয়ে ঘষে নিন জায়গাটা৷ দেখবেন দাগ একেবারে চলে গেছে৷

৩. রুপার গয়না একটু পুরনো হয়ে গেলই কালচে হয়ে যায়৷ ব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে গয়নাটি ভালো করে পরিষ্কার করুন৷ ভালো করে ঘষে নিয়ে কিছুক্ষণ রেখে দিন৷ তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন গয়না আগের মতো হয়ে গেছে৷

৪. কাঠের ফার্নিচার হোক বা অ্যালুমিনিয়ামের৷ দাগ পড়ে গেলে আপনি নানা রকমের প্রোডাক্ট দিয়ে দাগ তোলার চেষ্টা করেন৷ কিন্তু সেই চেষ্টা বিফলে যায়৷ তাই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন৷ দাগও উঠবে এবং চকচকেও হবে৷

৫. নেলপলিশ বা নখে লেগে থাকা গাঢ় দাগ তুলতে টুথপেস্ট ব্যবহার করুন৷ আঙুলে একটু পেস্ট নিয়ে ঘষে নিন৷ দেখবেন দাগ উঠে গেছে৷

৬. হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও টুথপেস্ট কার্যকরী৷ একটা ভেজা টুকরা কাপড়ে একটুখানিক টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষতে থাকুন। দাগ উঠে যাবে নিমেষে৷

৭. মাছ ধরলে, ধুলে হাতে আষ্টে গন্ধ হয়ে যায়৷ পেঁয়াজ, রসুন কাটলেও এমনটাই হয়৷ সেই দাগ তুলুন টুথপেস্ট দিয়ে৷ কারণ সাবানও যে কাজে ফেল টুথপেস্ট সেই কাজ করে দেয়৷

৮. ফোনে স্ক্রিনগার্ড লাগালেও স্ক্র্যাচ পড়ে যায়৷ নতুন স্ক্রিনগার্ড না কিনে তুলোয়ে টুথপেস্ট নিয়ে ঘষে নিন৷ আসতে করে ঘষবেন৷ ভালো করে মুছে নিন৷ দেখবেন আগের মতো হয়ে গেছে ফোনের স্ক্রিন৷

৯. আয়রনের দাগ তুলতেও টুথপেস্ট উপকারী৷ এবং বেসিন বা বাথরুমের স্টিলের কলে ময়লা জমলেও টুথপেস্ট লাগিয়ে রেখে দিন৷ তারপর ধুয়ে নিন৷ দেখবেন ময়লা উঠে গেছে৷

১০. ব্রুণ হলে আগের টুথপেস্ট নিয়ে ব্রুণের ওপর লাগিয়ে রাখুন৷ দেখবেন পরের দিন সকালে কমে গিয়েছে৷ সূত্র: কলকাতা ২৪x৭

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর